এই ওয়েবসাইটে নিবন্ধন, পেমেন্ট এবং পুনর্মিলনীতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলী ও নিয়মাবলী মেনে নিচ্ছেন। এই শর্তাবলী সকল অংশগ্রহণকারী, অতিথি, স্বেচ্ছাসেবক এবং স্পনসরদের জন্য প্রযোজ্য।
১. রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী
রেজিস্ট্রেশন শুধুমাত্র নির্ধারিত ফি পরিশোধ করার পর নিশ্চিত হবে।
রেজিস্ট্রেশন ফি: প্রতি ব্যক্তির জন্য ১০০০ টাকা (যদি কোনো অতিরিক্ত অতিথি আসেন, তাহলে প্রতিজনের জন্য ৫০০ টাকা লাগবে।)।
সঠিক তথ্য প্রদান করা অংশগ্রহণকারীর দায়িত্ব। প্রদত্ত তথ্যের ভুলের কারণে কোনো সমস্যার জন্য আয়োজক কর্তৃপক্ষ দায়ী নয়।
পরিবার ও বন্ধুদের একসাথে রেজিস্ট্রেশন করা যাবে, তবে প্রত্যেকের জন্য পৃথক ফি প্রযোজ্য।
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর তা বাতিল বা ফেরতযোগ্য নয়।
২. অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়ম
অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
আয়োজক কর্তৃপক্ষের দেওয়া সময়সূচী অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হবে এবং অংশগ্রহণকারীদের তা মেনে চলতে হবে।
অনুষ্ঠানে সক্রিয় ও ইতিবাচক অংশগ্রহণ প্রত্যাশিত।
অনুষ্ঠান চলাকালীন ছবি ও ভিডিও সংগ্রহ করা হবে যা প্রচার, আর্কাইভ ও প্রচারণার কাজে ব্যবহার করা যেতে পারে।
৩. পেমেন্ট সংক্রান্ত নিয়ম
শুধুমাত্র মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট ইত্যাদি) বা আয়োজক কর্তৃক অনুমোদিত মাধ্যমে পেমেন্ট গ্রহণযোগ্য।
পেমেন্ট সম্পন্ন করার পর অবশ্যই Transaction ID সংরক্ষণ করতে হবে।
ভুল নম্বরে বা ভুলভাবে প্রেরিত পেমেন্টের জন্য আয়োজক কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
পেমেন্ট যাচাইয়ের পর অংশগ্রহণকারীর মোবাইল বা ইমেইলে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ফি ফেরতযোগ্য নয়।
৪. আচরণবিধি
সকল অংশগ্রহণকারীকে একে অপরের সাথে শ্রদ্ধাশীল ও সম্মানজনক আচরণ করতে হবে।
কোনো প্রকার অশালীন, অশোভন, হয়রানিমূলক বা ক্ষতিকর আচরণ কঠোরভাবে নিষিদ্ধ।
রাজনৈতিক আলোচনা বা দলীয় প্রচারণা এড়িয়ে চলতে হবে।
বিদ্যালয় ও অনুষ্ঠানস্থলের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব।
আয়োজক কর্তৃপক্ষের নির্দেশনা সকলকে মান্য করতে হবে।
৫. অনুষ্ঠান স্থগিত বা পরিবর্তন
প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় জরুরি অবস্থা বা অন্য কোনো অপ্রত্যাশিত কারণে আয়োজক কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিত বা পরিবর্তন করতে পারে।
স্থগিতকৃত অনুষ্ঠানের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে।
এ ক্ষেত্রে কোনো অর্থ ফেরত প্রদান করা হবে না, তবে পূর্বের রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী তারিখে বৈধ থাকবে।
৬. দায়বদ্ধতা সীমাবদ্ধতা
আয়োজক কর্তৃপক্ষ অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ক্ষতি, চুরি, দুর্ঘটনা বা স্বাস্থ্যগত সমস্যার জন্য দায়ী নয়।
অংশগ্রহণকারীরা নিজ নিজ দায়িত্বে অনুষ্ঠানে যোগ দেবেন।
যেকোনো নিরাপত্তা বা শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
এই শর্তাবলী পুনর্মিলনী আয়োজক কমিটির একক বিবেচনায় পরিবর্তনযোগ্য। কোনো পরিবর্তন হলে তা ওয়েবসাইট ও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।