প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৬ প্রস্তুতি সভা
প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম/আদাব।
কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ১৩৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে একটি সভা আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার বিকেল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সভায় অনুষ্ঠান আয়োজনের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হবে। তাই সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি অনুরোধ—আপনারা সময় করে সভায় উপস্থিত থেকে আমাদের এ মহৎ আয়োজনকে সফল করে তুলুন।
আমরা আশা করছি, সকলের উপস্থিতি ও সহযোগিতায় একটি প্রাণবন্ত ও স্মরণীয় পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন সম্ভব হবে, ইনশাআল্লাহ।
অনুরোধক্রমে,
অধ্যাপক ডাঃ পদ্ম মোহন সিংহ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক
সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী
সদস্য সচিব
১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন কমিটি
কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়

