নিবন্ধন শুরু ১৩ সেপ্টেম্বর ও শেষ ২৪ জুলাই ২০২৬

প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম/আদাব।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রাণের প্রতিষ্ঠান কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে নিবন্ধন কার্যক্রম আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

এই পুনর্মিলনী শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের শৈশবের স্মৃতি, দীর্ঘদিনের বন্ধুত্ব, প্রিয় শিক্ষকদের সাথে দেখা এবং বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আবার নতুন করে অনুভব করার এক অসাধারণ সুযোগ। এই নিবন্ধনের মাধ্যমে আপনিও হতে পারেন এই মহোৎসবের সক্রিয় অংশ।

রেজিস্ট্রেশন সম্পন্ন করলে আপনি পাবেনঃ

  • পুনর্মিলনীর প্রবেশাধিকার ও ব্যাচভিত্তিক অংশগ্রহণের সুযোগ
  • অনুষ্ঠানের কিট, স্মারক ও প্রোগ্রাম বুকলেট
  • সাংস্কৃতিক সন্ধ্যা, আলোচনাসভা ও বিশেষ সেশনে অংশগ্রহণের সুযোগ
  • পুরনো বন্ধুদের সাথে হাসি-আনন্দে কাটানোর এক অবিস্মরণীয় দিন

👉 যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তাদের প্রতি আন্তরিক অনুরোধ, ১৩ সেপ্টেম্বর থেকে ওয়েবসাইটে প্রবেশ করে দ্রুত নিবন্ধন সম্পন্ন করুন। আগামী ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন চালু থাকবে, তাই দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিবন্ধন করে নিন।

আমরা বিশ্বাস করি, আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিতি আমাদের এই আয়োজনকে একটি স্মরণীয় ও প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করবে।

একসাথে হই, স্মৃতির আঙিনায় আবার ফিরি।
রেজিস্ট্রেশন শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
রেজিস্ট্রেশন শেষ: ২৪ জুলাই ২০২৬, শুক্রবার