পুনর্মিলনী ২০২৬ উপলক্ষে আয়োজক কমিটি গঠন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের এক সভা সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত হয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষক ও প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ফারুক উদ্দিন আহমেদ (এসএসসি ব্যাচ ১৯৫৮) কে আহ্বায়ক, অধ্যাপক ডা. পদ্ম মোহন সিংহ (এসএসসি ব্যাচ ১৯৭৩) কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অডিট অ্যান্ড একাউন্টস অফিসার সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী কে সদস্য সচিব করে পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়।
এছাড়া সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা-কে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভায় রেজিস্ট্রেশনের সম্ভাব্য শেষ তারিখ নির্ধারণ করা হয় আগামী ২৪ জুলাই ২০২৬ এবং পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর ২০২৬, শনিবার।
সবশেষে মরহুম শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

